রাজশাহীর মোহনপুরে ‘উদ্যোগ (UDYOG)’—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক এক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোহনপুর উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে কার্যরত সকল ব্যাংকের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রচারণামূলক কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক, মোহনপুর শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (ম্যানেজার) জয়নাল আবেদীন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (রাজশাহী) মামুনুর রশিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি,মৌগাছী শাখার ম্যানেজার মিজানুর রহমান, জনতা ব্যাংক পিএলসি ,মোহনপুর শাখার ম্যানেজার আবুল হাসান, অগ্রণী ব্যাংক পিএলসি, ম্যানেজার জমদিউস সানি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মোহনপুর শাখার ম্যানেজার আরিফুর রহমান, কর্মসংস্থান ব্যাংক মোহনপুর শাখার ম্যানেজার আশরাফ আলী, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক মোহনপুর শাখা খন্দকার ফারুক আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংক মোহনপুর শাখা শাহানাজ পারভীন, ইসলামী ব্যাংক পিএলসি কেশরহাট শাখা আবু বাকার, পূবালী ব্যাংক আবু মোঃ শরিফুল আলম কল্লোল সহ উপজেলা প্রশাসনের কর্মতর্তা, রাজনৈতিক নের্তৃবৃন্দ ও সাংবাদিকেরা।
কর্মশালায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণ ও শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, সৃজনশীল ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে সহজ শর্তে ব্যাংক ঋণ ও প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির আওতায় দেশজুড়ে তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনের সময়সীমা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী তরুণ উদ্যোক্তাদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়।