রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৪:১১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৪:১১:৫৭ অপরাহ্ন
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় একজন এবং অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে রাজপাড়া থানা পুলিশের সহায়তায় আইডি বাগান থেকে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা সহ আহম্মেদ ইবনে রয়েলকে (২৬) গ্রেপ্তার করে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম। সে নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ সাহাজীপাড়া এলাকা বাসিন্দা। 

এ ঘটনায় তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে সহ সকল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com