রাজশাহী সফরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৪:২৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৪:২৭:৩১ অপরাহ্ন
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপিকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) শাহ্ মখদুম বিমানবন্দরে পৌঁছালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান।

হুইপের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁর রাজশাহী সফরের সফলতা কামনা করেন। পাশাপাশি এ সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com