ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের এনায়েতপুর মুন্সীবাড়ির বাসিন্দা।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইগ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন শাহজাহান। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে ফেরার পর হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। পরে আবার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ তার সুরত হাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।