বাড়ির অন্দরমহলে শেষ কথা চলে গৌরী খানেরই! অন্তত শাহরুখ খান নিজে তেমনই মন্তব্য করলেন। স্ত্রী এবং সন্তানদের নিয়ে মজার অভিজ্ঞতার কথা শুনিয়ে ফের হাসির রোল তুললেন বলিউডের বাদশা। ১১ নভেম্বর দুবাইয়ে নিজের আবাসন প্রকল্প ‘শাহরুখজ় বাই ডানিউব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এমনই নানা কথা বললেন অভিনেতা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর। এই আবাসন প্রকল্পের অন্যতম আকর্ষণ গৌরীর নকশা করা বিলাসবহুল পেন্টহাউজ়।
অনুষ্ঠানের মঞ্চে কর্ণ জানতে চান, নিজের বাড়িতে এমন কোনও কাজ আছে, যা করার অনুমতি শাহরুখ পান না? উত্তরে অভিনেতার অকপট স্বীকারোক্তি, “নিজের বাড়িতে আমি কিছুই করতে পারি না।” স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্যে হাসিতে ফেটে পড়েন দর্শক।
কথার সূত্র ধরেই গৌরীকে নিয়ে শাহরুখ বলেন, “বাড়িতে গৌরীর পছন্দ নিয়ে কোনও কথা বলা চলে না। ওয়াই-ফাই কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়ার অনুমতি নেই। বাড়ির রং, দেওয়ালে টাঙানো ছবি, সিঁড়ি, লিফ্ট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা, কোনও কিছু নিয়েই মন্তব্য করা যায় না। আমাদের শুধু চুপচাপ বসে থাকতে হয়। আর বলতে হয়, ‘গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছ!’”
এখানেই থামেননি অভিনেতা। দুবাইয়ের নতুন প্রকল্পের পেন্টহাউজ় নিয়েও মজার মন্তব্য করেন তিনি। বলেন, “এখানে পেন্টহাউজ়ে এলেও আমাকে একই কথা বলতে হবে। বলতে হবে, ‘গৌরী, কী সুন্দর পেন্টহাউজ় বানিয়েছ!’ বাড়ির বাইরে অবশ্য আমি, আরিয়ান এবং সুহানা নিজেদের মতো আনন্দ করি। কিন্তু বাড়ির ভিতরে ঢুকলেই আমাদের আর কোনও স্বাধীনতা থাকে না।”
অন্য দিকে, শাহরুখের পরবর্তী ছবি ‘কিং’ ঘিরেও প্রত্যাশা তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় এবং অভয় বর্মা। ‘পাঠান’-এর সাফল্যের পর ফের সিদ্ধার্থের পরিচালনায় ফিরছেন শাহরুখ। ছবিটি সুহানার কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, বাবার সঙ্গে এই ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি।