জয়পুরহাটে মাদক কারবারির বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:৫৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:৫৬:০৫ অপরাহ্ন
জয়পুরহাটে  অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মোঃ রায়হান হোসেন (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর পেচুলিয়া (মঙ্গলপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল। এ সময় তাঁর বাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার রায়হান ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

শুক্রবার বিকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

শুক্রবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com