এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৬:০৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৬:০৮:৩৭ অপরাহ্ন
বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে। এরই অংশ হিসেবে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে; যাদের ৮০ শতাংশই নারী-এমনটাই জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। এতে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন; যা সহজেই প্রতিরোধযোগ্য। তবে রোগ প্রতিরোধের এই জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে।

তিনি বলেন, কাজের ধীরগতির কারণে তরুণ-তরুণীরা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে একটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায়। এ বিষয়ে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করবে এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে স্বাস্থ্য খাতের সংস্কারে পাঁচটি অগ্রাধিকার চিহ্নিত করেছে সরকার।

এর মধ্যে রয়েছে– রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার করা, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা, ওষুধ শিল্পে উদ্ভাবন ও বায়োটেকনোলজিতে উৎসাহ প্রদান, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার এবং স্বাস্থ্য গবেষণায় একটি টেকসই পরিবেশ তৈরি করা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com