রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৬:৪৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৬:৪৪:১০ অপরাহ্ন
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৪টার দিকে মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র দাসপুর থেকে শুরু হয়ে লক্ষ্মীর মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক রাজপাড়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির হাসান। এ সময় তিনি বক্তব্য দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি।

এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com