রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৮:২৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৮:২৪:২৯ অপরাহ্ন
সকলের মঙ্গল কামনায় ও রোগ-ব্যাধি দূরীকরণে সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ বাবার রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সাগরপাড়া  এলাকায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে বিগত বছরগুলোর তুলনায় এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের এই ধারাবাহিকতাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ।

তিনি আরো বলেন, রাজশাহী শান্তির শহর। আমরা সকলে মিলে এই নগরীকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাজশাহী মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মুঈদুর রহমান মঈদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তারেক, রাজশাহী জজকোর্টের এপিপি এ্যাড. ফয়সাল আলম নয়ন, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মির্জা রিপন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ইন্দ্রানী ব্যানার্জী ও সহযোগিতায় ছিলেন শাওন রায় সানি। পূজা পরিচালনায় ছিলেন সঞ্জীবন কুমার ব্যানার্জী। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com