পতেঙ্গায় যুবক হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টায় আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৮:৩১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৮:৩১:৩৯ অপরাহ্ন
চট্টগ্রামের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে মোঃ নাছির (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর বিকেলে সাইকেল চুরির সন্দেহে মোবারককে পতেঙ্গার চরপাড়া এলাকা থেকে ধরে একটি কারখানার কক্ষে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোবারক পতেঙ্গার দক্ষিণ বেড়িবাঁধ এলাকার আব্দুল মাবুদের ছেলে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তার নাছিরকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com