মুক্তির হয়রানী থেকে মুক্তি পেতে চান প্রাক্তন স্বামী

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৯:১৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৯:১৩:১৭ অপরাহ্ন
প্রেম করে বিয়ের নয়মাস পর উভয়ের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয় রুকাইয়া তাসনিম মুক্তির। বিচ্ছেদের দেড়মাস পর রাজশাহীর চন্দ্রিমা থানায় প্রাক্তন স্বামী রায়হান হাওলাদারের বিরুদ্ধে অপহরন ও নির্যাতনের অভিযোগ করেন। এর তিনমাস পর ওই থানায় হুমকি ধামকির বিষয়ে আরো একটি ডায়েরী করেন মুক্তি। কিন্তু এসব ঘটনার সত্যতা না থাকায় অভিযোগ দুটি খারিজ হয়ে যায়। এতেও থামেননি মুক্তি। একের পর এক মামলা ও হুমকি দিচ্ছেন সাবেক স্বামীকে।

অভিযুক্ত মুক্তি নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে ও রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ৩য় বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী রায়হান হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার গোচড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ঢাকায় একটি সরকারি চাকরি করেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাবেক স্বামী রায়হান লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী রায়হান বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর পরিবারের অগোচরে তাদের বিয়ে হয়। মুক্তির বেপরোয়া জীবনযাপন ও পরকীয়ায় আসক্তির কারণে ৯ মাস পর ২০২৬ সালে ১ মে উভয়ের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে সামাজিক মর্যাদা ক্ষুন্নসহ কর্মস্থলেও হেয় প্রতিপন্নের শিকার হচ্ছেন তিনি। মুক্তির পরিবারকে জানিয়েও প্রতিকার পাননি তিনি। বাধ্য হয়ে প্রাক্তন স্ত্রীর হয়রানী থেকে মুক্তি পেতে সাংবাদিকদের শরনাপন্ন হয়েছেন।

এ ঘটনার সত্যতা যাচাইয়ে মুক্তির বাড়িতে যান সাংবাদিকরা। এসময় মুক্তির পিতা মোজাম্মেল হক বলেন- তার মেয়ের বিয়ে এবং নয়মাস সংসার করার ঘটনা জানেন না। ঘটনাটি জানার পরে মুক্তিকে কোনো খরচপাতি দেইনা, কথাবার্তাও বলিনা। তবে মুক্তির মা রানুকা বেগম ও ভাই মো. রবিন হক বিয়ের বিষয়টি জানেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে একাধিকবার মুক্তির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com