এলাকায় আনন্দের জোয়ার শতবর্ষে স্বপ্নপূরণে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি করণের তালিকায় নাম

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৬:২৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৬:২৫:৪৭ অপরাহ্ন
রংপুর বিভাগে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের তালিকায় থাকলেও ঠাকুরগাঁও জেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। এরমধ্যে রাণীশংকৈল উপজেলার শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি করণের তালিকায় নাম থাকায় পুরো উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ করা গেছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে দেশের বিভিন্ন উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করণের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ঠাকুরগাঁও জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়, রুহিয়া উচ্চ বিদ্যালয়, কুমারপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিদ্যালয় প্রাঙ্গণসহ উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস শুরু হয়। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল জলিল জানান, রাজা টংঙ্কনাথ চৌধুরীর হাতে গড়া এ প্রতিষ্ঠানটি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটি সরকারি হলে এখন থেকে তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে উপজেলার সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। আরেক শিক্ষার্থী রেশমী ও রাকিব বলেন, বিদ্যালয়টি সরকারী হলে আমরা গর্ববোধ করবো আমাদের পড়াশোনার সময় এটি সরকারী হয়েছে। আমরা বেসরকারী থেকে সরকারী হয়ে যাবো। এটা আনন্দের বিষয়।

জানা গেছে বিদ্যালয়টিতে প্রায় ২০টির উপরে শ্রেণী কক্ষ,২টি বিশাল খেলার মাঠ, ২টি গেট, বিজ্ঞানাগার ও লাইব্রেরী। প্রায় সাড়ে ৮একর জমি রয়েছে বিদ্যালয়টি নামে এরমধ্যে রয়েছে পুকুর,বাগান, একটি মসজিদ। ১৯১৪ সালে রামগঞ্জ বিএন ইন্সটিটিউট নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন রাজা টংঙ্কনাথ চৌধুরী। পরে ১৯৫৪ সালে প্রতিষ্ঠানটির নাম করণ করা হয় রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়।

এব্যাপারে প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, বিদ্যালয়টি জাতীয়করণ যদি হয় সেটি হবে মহামান্য রাষ্টপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য। কারণ তিনি যখন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ছিলেন,তখন এই প্রতিষ্ঠানটি সরকারী করণের জন্য অনেক ভুমিকা রেখেছেন। ডিও লেটার দিয়েছেন।

নিজের লোক দিয়ে প্রধানমন্ত্রীর.কার্যালয়ে প্রতিষ্ঠানের ফাইলটি পাঠিয়েছেন। আর স্থানীয় এমপি জাহিদুর রহমানতো রয়েছেনেই। তিনি আরো বলেন,বিদ্যালয়টি সরকারী করণ হলে উপজেলার পড়াশুনার মানসহ বিদ্যালয়টি উপজেলার সেরা বিদ্যালয়ে পরিণত হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহামুদুন নবী পান্না বিশ্বাস বলেছেন, বিদ্যালয়টি সরকারী করণের জন্য একাধিকবার রাষ্টপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গিয়েছি।

ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে সব ধরনের সহযোগিতা করেছেন তিনি । আমরা চাই বিদ্যালয়টি সরকারী হোক।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com