নন্দীগ্রামে বিস্ফোরক মামলার আসামি পৌর ওয়ার্ড ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৬:২৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৬:২৯:৪৭ অপরাহ্ন
 বগুড়ার নন্দীগ্রামে  থানা পুলিশের অভিযানে ওয়ার্ড ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের নির্দেশনায় ১৫ নভেম্বর (রবিবার) থানা পুলিশের বিশেষে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে নন্দীগ্রাম থানার মামলা নং-৭ এর আসামি নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ড ওমরপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাব্বী আলী (২৫) কে ওমরপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com