রাজশাহীর তরুণ প্রযুক্তি উদ্যোক্তা মোঃ নাহিদ আলম জাতীয় পর্যায়ে সেরা এআই উদ্ভাবকের সম্মাননা অর্জন করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিশেষ উদ্ভাবনী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬-এর বেস্ট রাইজিং স্টার এআই ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬ বিভাগে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নাহিদ আলম।
নাহিদ আলম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যয়নরত।
তার উল্লেখযোগ্য উদ্ভাবনী উদ্যোগ LexGlobal BD। এআইনির্ভর এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আইনি তথ্য ও সেবা সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছেন তিনি। প্রযুক্তির ব্যবহারে আইনি তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং ডিজিটাল আইনি সেবার বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় নাহিদ আলম বলেন, জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া আনন্দের পাশাপাশি দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রযুক্তিনির্ভর আইনি সেবা পৌঁছে দেওয়ার স্বপ্ন থেকেই তার এ উদ্যোগের যাত্রা শুরু। এ অর্জন ভবিষ্যতে আরও নতুন ও জনকল্যাণমূলক উদ্ভাবনে অনুপ্রেরণা জোগাবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত অক্টোবরে এ পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পান নাহিদ আলম। এবার চূড়ান্ত বিজয়ী হিসেবে জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে দেশের প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করলেন রাজশাহীর এ তরুণ উদ্যোক্তা।