হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৭:২২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৭:২২:৩১ অপরাহ্ন
অস্ট্রেলীয় হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গাড়ি চুরি করেছে চার সন্দেহভাজন ব্যক্তি।

শনিবার (১৪ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।

বুধবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্রোকেন হেড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়িতে ঢুকে গাড়িগুলো চুরি করে। পরে তিনটি গাড়িরই সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে সর্বশেষ উদ্ধার হওয়া গাড়িটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় কেউ আহত হননি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ক্রিস হেমসওয়ার্থ একজন অস্ট্রেলীয় অভিনেতা এবং হলিউডের জনপ্রিয় তারকা। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের থর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।

ক্রিস হেমসওয়ার্থের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে থর, দ্য অ্যাভেঞ্জার্স, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, এক্সট্রাকশন, এক্সট্রাকশন ২, রাশ, স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান, মেন ইন ব্ল্যাক: ইন্টারন্যাশনাল ও ফুরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা।

সূত্র: এবিসি নিউজ

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com