বাঙালি মতে বিয়ে করলেন রশ্মি দেসাইয়ের প্রাক্তন স্বামী নন্দীশ! কনে কি কলকাতার মেয়ে?

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৭:৪৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৭:৪৭:১২ অপরাহ্ন
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পেল পরিণতি। অভিনেত্রী কবিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা নন্দীশ সিংহ । শনিবার কলকাতায় বাঙালি রীতি মেনে বিয়ে সারলেন তাঁরা। দু’দিন ধরে চলেছে বিয়ের নানা অনুষ্ঠান।

শুক্রবার বাগ্‌দান ও সঙ্গীতের আসর দিয়ে শুরু হয়েছিল তোড়জোড়। তার পরে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। ২০২৫ সালেই নিজেদের বাগ্‌দানের খবর জানিয়েছিলেন নন্দীশ ও কবিতা। সেই সম্পর্ক এ বার পরিণতি পেল। তারকাদম্পতির ইনস্টাগ্রাম স্টোরিতে এসেছে তাঁদের বিয়ের ছবি। তাঁদের সাজেও ছিল বাঙালি সাবেকি সাজের ছোঁয়া। নন্দীশ ও কবিতার সে সব ছবি এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল।

লাল ও ঘিয়ে রঙের বেনারসি শাড়ি পরেছিলেন কবিতা। অন্য দিকে, ঘিয়ে রঙের রেশমি ধুতি ও পাঞ্জাবিতে সেজেছিলেন নন্দীশ। বাঙালি বিয়ের নানা আচারও পালন করেছিলেন তাঁরা। সাত পাক ঘোরা থেকে গায়েহলুদ, সবকিছুতেই ছিল বাঙালি রীতির ছোঁয়া।

কবিতার সঙ্গে বিয়ের আগে এক বার বিয়ে হয়েছিল নন্দীশের। অভিনেত্রী রশ্মি দেসাই ছিলেন তাঁর প্রথম স্ত্রী। জনপ্রিয় ধারাবাহিক ‘উত্তরণ’-এর সেটেই প্রথম আলাপ হয়েছিল দু’জনের। ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে করতেই বন্ধুত্ব, তার পর প্রেম। পর্দার সম্পর্ক ধীরে ধীরে বাস্তবেও গভীর হয়ে ওঠে।

২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেছিলেন নন্দীশ ও রশ্মি। তবে সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের দু’বছরের মাথায়, ২০১৪ সালে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা। ২০১৬ সালে আইনি ভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হয়।

অতীতের সেই সম্পর্কের অধ্যায় পেরিয়ে নতুন জীবন শুরু করলেন নন্দীশ। জানা যায়, তাঁর থেকে কবিতা বয়সে ১০ বছরের ছোট। কলকাতার মাটিতে বাঙালি রীতিতে কবিতার সঙ্গে তাঁর এই বিয়ের ছবি দেখে অনুরাগীরা মুগ্ধ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com