বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সেচব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংভিত্তিক সেচব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ ব্যবস্থায় সৌরবিদ্যুতের মাধ্যমে সেচের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এতে জ্বালানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিএমডিএর নির্বাহী পরিচালক (গ্রেড-২) মোঃ জাহাঙ্গীর আলম খান দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, জনবল সংকট নিরসন, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব এস এম দেলোয়ার হোসেন জানান, বিএমডিএর জনবল সংকট নিরসনে ৬৫০ জন কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। এর ফলে মাঠপর্যায়ে সেচযন্ত্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কৃষকসেবা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
বিএমডিএর সেচযন্ত্রগুলো সৌরবিদ্যুতের আওতায় আনা এবং নেট মিটারিং চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। এ উদ্যোগের বিষয়ে কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় নীতিগত সিদ্ধান্তের পর সৌরায়ন কমিটি গঠন, নীতিমালা প্রণয়ন, কারিগরি পর্যালোচনা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
বিএমডিএর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানের ১৭ হাজার ৮৮টি সেচযন্ত্রের মধ্যে ৬৯২টি সৌরবিদ্যুতের আওতায় এসেছে। এর মধ্যে ২৫৩টি সেচযন্ত্রে নেট মিটারিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ১৫ হাজার ৭৫৭টি সেচযন্ত্রে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় চার লাখ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো সম্ভব হতে পারে।
নেট মিটারিং ব্যবস্থায় সৌরবিদ্যুৎ দিয়ে প্রথমে সেচের প্রয়োজন মেটানো হবে। এরপর অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ দ্বিমুখী মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এতে একদিকে সেচের জন্য প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় জ্বালানি ব্যবস্থায় যুক্ত হবে।
এ ব্যবস্থায় কৃষকেরা দিনের আলোতেই প্রয়োজন অনুযায়ী জমিতে সেচ দিতে পারবেন। ফলে রাতের বেলায় সেচ দেওয়ার ভোগান্তি, শ্রমিক সংকট ও বিদ্যুৎনির্ভরতা কমার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সেচযন্ত্রের সচলতা, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পর্যবেক্ষণে কেন্দ্রীয় লাইভ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।
বিএমডিএর সেচ শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খান বন্ধ হয়ে যাওয়া প্রায় ১ হাজার ১০০টি সেচযন্ত্র পুনরায় সচল করেছিলেন। তাঁর দক্ষ তদারকি ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়ের ফলে সে সময় সেচযন্ত্র পরিচালনায় উল্লেখযোগ্য অগ্রগতি আসে এবং কৃষকেরা উপকৃত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, বিএমডিএর কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানের অতীতের রাজনৈতিক প্রভাববলয় পুনঃপ্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা থেকে একটি মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাঁদের আশঙ্কা, এ ধরনের তৎপরতা প্রতিষ্ঠানের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।
সংশ্লিষ্টদের মতে, জনবল সংকট নিরসন, সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে বিএমডিএর কার্যক্রমে নতুন গতি আসবে। চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের নেতৃত্বে পরিকল্পিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে প্রতিষ্ঠানটি।