অবশেষে প্রকাশ্যে এল পরবর্তী ‘০০৭’-এর নাম। রবার্ট প্যাটিনসন। ‘দ্য নেম ইজ বন্ড, জেমস বন্ড!’-এর সংলাপ শোনার জন্য মুখিয়ে রয়েছে দেশবিদেশের দর্শক। নতুন বন্ডের নাম ঘোষণা হতেই সিনেপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আর এক জল্পনা। কে হবেন পরবর্তী ‘বন্ড গার্ল’? কোন সুন্দরীকে দেখা যাবে প্যাটিনসনের বিপরীতে?
প্রায় ৬ ফুট লম্বা, দেহের গড়নে পৌরুষের ছাপ একটু বেশিই, সেই সঙ্গে জেমস বন্ড নামক ছায়াপুরুষের তীক্ষ্ণ ও আকর্ষণীয় চেহারা ও রসবোধের প্রেমে মজে রয়েছেন শত কোটি মানুষ। কিন্তু ‘বন্ড গার্ল’-এর মারকাটারি সৌন্দর্য কখনও সখনও জেমসকেও টেক্কা দিতে পারে। একসময়ে বন্ড গার্লদের পরিচয় মূলত নায়কের প্রেমিকা হিসেবেই সীমাবদ্ধ থাকত। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। এখন তারা কখনও দক্ষ গুপ্তচর, কখনও প্রতিপক্ষ, আবার কখনও বন্ডের প্রেম। প্রতি ছবিতেই বদলে বদলে যায় বন্ড গার্ল। উরসুলা অ্যান্ড্রেস, ডায়ানা রিগ, ইভা গ্রিন, মিশেল ইয়ো, আনা দে আরমাস— প্রত্যেকেই নিজের মতো করে বন্ড ছবিতে নারীচরিত্রের সংজ্ঞা বদলেছেন। আনন্দবাজার ডট কম একটি তালিকা তৈরি করল নিজেদের পছন্দের সর্বকালের সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর।
ইভা গ্রিন
‘ক্যাসিনো রয়্যাল’ ছবিতে ইভা গ্রিনের আবির্ভাব। ফরাসি অভিনেত্রী ২০০৬ সালের এই ছবিতে ‘ভেসপার লিন্ড’ চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবিতে ‘০০৭’-এর ভূমিকায় প্রথম বার দেখা যায় ড্যানিয়েল ক্রেগকে। ‘ভেসপার’কে রহস্যময়ী, প্রভাবশালী নারীচরিত্র হিসেবে দেখানো হয়েছিল, নিছক সুন্দরী বান্ধবী নয়। ১৯৮০ সালের ৬ জুলাই প্যারিসে জন্ম হয় ইভার। বড়পর্দার আগে তিনি মূলত মঞ্চে অভিনয় করতেন। তার পর ২০০৩ সালে ইটালীয় পরিচালক বার্নার্দো বার্তোলুচ্চির ‘দ্য ড্রিমার্স’-এর হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ। এর পর ‘কিংডম অফ হেভেন’, ‘ক্যাসিনো রয়্যাল’, ‘ফ্র্যাঙ্কলিন’, ‘ডার্ক শ্যাডোজ়’ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।
অনর ব্ল্যাকম্যান
১৯৬৪ সালে ‘গোল্ডফিঙ্গার’ ছবিতে ‘বন্ড গার্ল’-এর চরিত্রে দেখা যায় ব্রিটিশ অভিনেত্রী অনর ব্ল্যাকম্যানকে। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল ‘পুসি গ্যালর’। ‘জেমস বন্ড’ শন কনারির বিপরীতে পাইলটের চরিত্রে দেখা যায় ‘বন্ড গার্ল’কে। খলনায়কের ব্যক্তিগত পাইলট ছিলেন তিনি। ‘পুসি গ্যালর’ চরিত্রটি বন্ড-প্রেমীদের মনে এতটাই দাগ কাটে যে, ইয়ান ফ্লেমিংয়ের পরে যখন ব্রিটিশ লেখক অ্যান্টনি হরউৎজ় বন্ড-কাহিনি ‘ট্রিগার মর্টিস’ লেখেন, তিনি পুসি গ্যালরকে ফিরিয়ে আনেন।১৯২৫ সালের ২২ অগস্ট ইংল্যান্ডের এসেক্সে তাঁর জন্ম হয়। ২০২০ সালে ৯৪ বছর বয়সে মৃত্যু হয় অভিনেত্রীর। অনর কেবল ‘জেমস বন্ড’-এর জন্যই জনপ্রিয় ছিলেন না, তিনি অভিনয় করেছিলেন ‘দি অ্যাভেঞ্জার্স’-এও। তা ছাড়া সিচুয়েশনাল কমেডি ‘দি আপার হ্যান্ড’-এর লরা ওয়েস্ট হিসেবে খ্যাত ছিলেন অনর।
উরসুলা অ্যান্ড্রেস
সুইস অভিনেত্রী উরসুলা অ্যান্ড্রেস ‘বন্ড গার্ল’ ‘হানি রাইডার’-এর চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৬২ সালের ছবি ‘ডক্টর নো’-তে সাদা বিকিনি পরে সমুদ্র থেকে উঠে আসার দৃশ্য আজও দর্শকের চোখে ভাসে। তাঁর বিপরীতে বন্ড-এর চরিত্রে অভিনয় করেছিলেন শন কনারি। যদিও ছবিতে উরসুলার উচ্চারণের সুইস প্রভাবকে ঢাকতে কণ্ঠ দিয়েছিলেন অন্য একজন। উল্লেখ্য, উপন্যাসে হানিকে একজন স্বতন্ত্র প্রতিভাময়ী নারী হিসেবে দেখেনো হয়েছিল, কিন্তু ছবিতে হানি হয়ে দাঁড়ায় প্রতাপান্বিত বন্ডের ছায়াসঙ্গিনী মাত্র। তবে তার মধ্য়েই উরসুলা নজর কেড়েছিলেন। ১৯৩৬ সালে সুইৎজ়ারল্যান্ডে জন্ম নেওয়া অভিনেত্রী আমেরিকান, ইটালীয় এবং ব্রিটিশ ছবিতে অভিনয় করেছেন। ১৯৬৭ সালে এমনকি বন্ড প্যারডি ‘ক্যাসিনো রয়্যাল’-এ ‘ভেসপার’ হিসেবেও অভিনয় করেছিলেন উরসুলা। এ ছাড়াও ‘ফান ইন অ্যাকাপুলকো’, ‘ফোর ফর টেক্সাস’, ‘শি’, ‘পিটার দ্য গ্রেট’ ইত্যাদি ছবিতে নজর কেড়েছেন উরসুলা।
জেন সেমুর
১৯৭৩ সালে জেমস বন্ডের ছবি ‘লিভ অ্যান্ড লেট ডাই’-তে প্রথম বার অভিনয় করেছিলেন রজার মুর। জেন সেমুর অভিনীত ‘বন্ড গার্ল’ ছিল অতিপ্রাকৃত ক্ষমতাসম্পন্ন নারী, যে অজানা মানুষেরও ভাগ্য বলে দিতে পারত। চরিত্রটির নাম ‘সলিটেয়ার’, আসল নাম সিমোন লাত্রেল। প্রথমে খলনায়কের সঙ্গী হিসেবে দেখা যায় জেনকে। কিন্তু ধীরে ধীরে জেমস বন্ডের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর চরিত্রের। এই ছবির পর আমেরিকান টেলিভিশনে একাধিক সুযোগ পান জেন। তা ‘ডক্টর কুইন’ হোক বা ‘মেডিসিন উওম্যান’। তা ছাড়াও ‘ক্যাপ্টেনস অ্যান্ড দ্য কিংস’, ‘দ্য উওম্যান হি লাভ্ড’, ‘ওনাসিস: দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ ইত্যাদি ছবিতেও অভিনয় করেছেন জেন। ১৯৫১ সালের ১৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডে জন্ম হয় জেনের।
মিশেল ইয়ো
চিনা গুপ্তচর ‘ওয়াই লিন’ চরিত্রে অভিনয় করেন মিশেল ইয়ো। ১৯৯৭ সালের বন্ড ফ্র্যাঞ্চাইজ়ির ছবি ‘টুমরো নেভার ডাইজ়’-এ তাঁর বিপরীতে জেমস হয়েছিলেন পিয়ের্স ব্রসনান। ‘বন্ড গার্ল’-র প্রচলিত ধারণা ভেঙে দিয়েছিলেন মিশেল। জেমস বন্ডের সমকক্ষ ছিল তাঁর চরিত্র ওয়াই লিন। সে বন্ডের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে। প্রথমে দু’জনের মধ্যে সহযোগিতার বদলে প্রতিযোগিতা বেশি দেখা গেলেও পরে তারা একসঙ্গে অভিযান চালায়। ১৯৬২ সালে মালয়েশিয়ায় জন্ম অভিনেত্রীর। চার দশকেরও বেশি সময় ধরে নানা টেলিভিশন সিরিজ় এবং ছবিতে কাজ করেছেন মিশেল। ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, ‘মেমোয়ার্স অফ আ গেইশা’, ‘সানশাইন’, তাঁর ঝুলিতে রয়েছে এমনই কিছু ছবি।
ইজাবেলা স্করুপকো
‘নাতালিয়া সিমোনোভা’ চরিত্রে অভিনয় করেছিলেন পোলিশ-সুইডিশ অভিনেত্রী ইজ়াবেলা স্করুপকো। ১৯৯৫ সালে ‘গোল্ডেনআই’ ছবিতে পিয়ের্স ব্রসনানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। নাতালিয়া রাশিয়ান মহাকাশ বাহিনীর একজন সদস্য। সে একজন তুখোড় প্রোগ্রামার। এখানে শারীরিক লড়াইয়ে পারদর্শী না হয়েও বুদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান এবং উপস্থিত বুদ্ধির সাহায্যে বিপদের মোকাবিলা করত এই ‘বন্ড গার্ল’। ১৯৭০ সালে পোল্যান্ডে জন্ম ইজ়াবেলার। বহু বছর মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। পরবর্তীকালে সঙ্গীতশিল্পী হিসেবেও নাম করেন ইজ়াবেলা। ‘উইথ ফায়ার অ্যান্ড সোর্ড’, ‘ভার্টিকাল লিমিট’, ‘হিডেন: ফার্স্ট বর্ন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
বারবারা বাখ
‘দ্য স্পাই হু লাভ্ড মি’ ছবির ‘বন্ড গার্ল’ ‘আনিয়া আমাসোভা’-র ভূমিকায় বারবারা বাখ। ‘০০৭’ রজার মুরের বিপরীতে অভিনয় করেছিলেন ১৯৭৭ সালে। আনিয়া সোভিয়েত গুপ্তচর সংস্থা কেজিবি-র একজন এজেন্ট। বন্ডের নিষ্ক্রিয় পার্শ্বচরিত্র না হয়ে, বরং একজন সমকক্ষ প্রতিপক্ষ হিসেবে কাজ করে সে। অনুরাগীদের মত, এই ফ্র্যাঞ্চাইজ়ির ইতিহাসে অন্যতম আকর্ষণীয় ও স্মরণীয় ‘বন্ড গার্ল’দের একজন আনিয়া তথা বারবারা। ১৯৪৬ সালের ২৮ অগস্ট নিউইয়র্কে জন্ম হয় বারবারার। তাঁর বাবা ছিলেন ইহুদি আর মা আয়ারল্যান্ডের ক্যাথলিক বংশজাত। পেশার শুরুর দিকে ফ্যাশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন বারবারা। ইটালীয় টেলিভিশন সিরিজ় ‘দ্য অডিসি’তে তাঁর অভিনয়ের পেশার সূচনা।