বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৭:৩৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:৩৪:০৩ অপরাহ্ন
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলম হোসেন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চকরাজাপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আলম হোসেন উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বালুমহালের সীমানার বাইরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে নৌ পুলিশ, থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আলম হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অনন্যা জানান, নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com