রাজশাহী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
গত ২৩ আগস্ট জেলা পুলিশ সুপার হিসেবে মোঃ মামুন অর রশিদ যোগদানের পর থেকে অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত তল্লাশি, চেকপোস্ট ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী, বহনকারী ও তাঁদের সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে অপরাধ প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। থানায় সেবা নিতে আসা মানুষের হয়রানি বন্ধ এবং ভুক্তভোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।#