রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৯:১৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৯:১৫:০৯ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার (১৮ নভেম্বর) নগর ভবনে প্রশাসকের দপ্তরে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিন আহলুস সুফফাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা মসজিদের উন্নয়ন বিষয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি খন্দকার বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাওয়ারুল ইসলাম টিয়া, মসজিদের ইমাম আলহাজ্ব নাজমুল হক দেওয়ানসহ অন্য সদস্যরা। এছাড়া কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাফিকুল হাসান রাকিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে রাজশাহী মহানগর নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় সমিতির সভাপতি মো. হাসানুজ্জামান হাসু, সদস্য তৌহিদুল ইসলাম ও শফিউজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়া রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, ভয়েস অব রাজশাহীর পরিচালক তৌহিদ ফেরদৌস তন্ম ও বিপাশা বিপু, মিরা খাতুন, উর্মি রহমান এবং রাজশাহী ছড়া সংসদ প্রকাশিত ‘খড়কুটো’ ম্যাগাজিনের সম্পাদক হাসান আবাবিল প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com