দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:০৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:০৩:১৪ অপরাহ্ন
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক গৃহবধূ। স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার শিশুই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সুখি রায় দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী। এই দম্পতির ঘরে জন্ম নেওয়া চার শিশুই তাদের প্রথম সন্তান। একসঙ্গে চার সন্তান পেয়ে আনন্দিত খোকন ও সুখি রায়। সন্তানদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

বর্তমানে নবজাতকেরা হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে ভর্তি রয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এস কে সাদেক আলীর তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে অধ্যাপক ড. এস কে সাদেক আলী গণমাধ্যমকে জানান, চার শিশুর ওজন স্বাভাবিক রয়েছে এবং তারা সুস্থ আছে।

হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবিরও চার নবজাতকের সুস্থতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি একসঙ্গে চার সন্তানের স্বাভাবিক প্রসবকে বড় সফলতা হিসেবে উল্লেখ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com