শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:১৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:১৬:০২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ আইপিও সংগ্রহ।

চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা অ্যানথ্রোপিক শেয়ারপ্রতি ৮৩ ডলার দরে শেয়ার বিক্রি করেছে। এর মধ্যে নতুন শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটি সংগ্রহ করেছে প্রায় ৭৯ দশমিক ৪ বিলিয়ন ডলার। পাশাপাশি বিদ্যমান শেয়ারধারীরাও কিছু শেয়ার বিক্রি করেছেন। সব মিলিয়ে আইপিও থেকে মোট অর্থ সংগ্রহ হয়েছে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

এর আগে যুক্তরাষ্ট্রের আইপিও বাজারে সর্বোচ্চ অর্থ সংগ্রহের রেকর্ড ছিল ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের দখলে। চলতি বছরের জুনে প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। অ্যানথ্রোপিকের এই উদ্যোগ স্পেসএক্সের সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

প্রায় পাঁচ বছর আগে যাত্রা শুরু করা অ্যানথ্রোপিক কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ও প্রযুক্তি তৈরির পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে এআইভিত্তিক সেবা দিয়ে আসছে। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যবহার ও চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্ভাবনা এবং বিনিয়োগকারীদের আগ্রহও বেড়েছে।

তবে এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি খাতের সম্ভাব্য বাজার-ধস নিয়ে উদ্বেগও রয়েছে। এমন পরিস্থিতিতে অ্যানথ্রোপিকের রেকর্ড আইপিও বিশ্ব প্রযুক্তি ও পুঁজিবাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com