মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার ক্লাস করতে চেয়েছিল বেইবেই, দুদিন পরই নিভল প্রাণ

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:২৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:২৩:২৩ অপরাহ্ন
মরণব্যাধি রক্তের ক্যানসারে (ব্লাড ক্যানসার) আক্রান্ত চীনের ১৮ বছর বয়সী শিক্ষার্থী ইয়াও ইংবেইয়ের শেষ ইচ্ছা পূরণ করলেন শিক্ষক ও সহপাঠীরা। মৃত্যুর আগে সহপাঠীদের সঙ্গে একবার শ্রেণিকক্ষে বসে পড়ার ইচ্ছা জানিয়েছিল সে। পরে হাসপাতালেই তার জন্য তৈরি করা হয় অস্থায়ী শ্রেণিকক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের সংজিয়াং মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল ইয়াও, যার ডাকনাম বেইবেই। পাঁচ বছর আগে তার রক্তের ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার কারণে মাঝেমধ্যে পড়াশোনা বন্ধ রাখতে হলেও সুস্থ বোধ করলে স্কুলে ফিরত সে।

তিন মাস আগে আবারও অসুস্থতা ফিরে এলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার চেষ্টা করেন তার মা-বাবা। শেষ পর্যন্ত নিজ শহরের হাসপাতালে ফিরতে হয় তাদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষবারের মতো সহপাঠীদের সঙ্গে ক্লাস করার ইচ্ছা জানায় বেইবেই।

তার ইচ্ছা পূরণে শিক্ষকরা হাসপাতালে অস্থায়ী শ্রেণিকক্ষ তৈরি করেন। সেখানে সহপাঠীদের সঙ্গে ইংরেজি ক্লাসেও অংশ নেয় সে। তবে ক্লাসের দুই দিন পর, ৭ নভেম্বর মারা যায় বেইবেই। তার শেষ ক্লাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চীনের অসংখ্য মানুষ আবেগাপ্লুত হন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com