চট্টগ্রামে ফ্ল্যাটে মিলল ২৬ কেজি গাঁজা, আটক ১

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:৪৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:৪৫:১০ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মোঃ জাহেদুল আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকার মঞ্জুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাহেদুল আলমকে আটক করা হয়। পরে ফ্ল্যাটের শয়নকক্ষে খাটের পেছনে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

আটক জাহেদুল আলম রাহাত্তারপুল এলাকার মোঃ মঞ্জুর আলমের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com