​রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:০২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:০২:১৪ অপরাহ্ন
 নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে হত্যাসহ একাধীক মামলার পলাতক আসামী মাসুদ রানা (৪০) কে গ্রেফতার করেছে।

বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ রানা উপজেলার সিম্বা গ্রামের আফজাল হোসেনের ছেলে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মাসুদ রানাকে ধরতে দীর্ঘ দিন থেকেই চেষ্টা করা হচ্ছিল। সব শেষ বুধবার বিকেলে গোপন সংবাদে জানতে পারেন মাসুদ রানা নওগাঁ জেলা সদরে আত্মগোপন করে আছে।

এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ রানার বিরুদ্ধে স্ত্রী হত্যা,মারপিটসহ তিনটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com