সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, মালিককে ১ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:০৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:০৯:০০ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. সেলিম আলীর পরিচালিত ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত ৩২০ কেজি গুড়সদৃশ পদার্থ জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ পাউডারও ধ্বংস করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নাটোর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com