নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় সিংড়া থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ওসি মো. রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই (নিসচা) সিংড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. হারুনর রশিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
সাক্ষাৎকালে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক ও তরুণ সাংবাদিক মো. ইব্রাহিম আলী এবং দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন।
এ সময় ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিরাপদ সড়ক গড়তে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।
তিনি নিসচা সিংড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।