প্রাণনাশের হুমকি দেওয়া হল বলিউড অভিনেতা সইফ আলি খানকে। মুম্বই পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালে রাজনীতিক বাবা সিদ্দীকীকে খুনের ঘটনায় অভিযুক্ত এবং পলাতক জ়িশান আখতার এই হুমকি দিয়েছে বলে মনে করা হচ্ছে।
এ বার নিশানায় সইফ? তবে সত্যিই আখতার এই হুমকির নেপথ্যে রয়েছে, না কি অন্য কেউ তার নাম ব্যবহার করে তারকাদের নিশানা করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলিকে হেনস্থা করার চেষ্টা করছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, চলতি মাসের গোড়ায় অভিনেতা তুষার কপূর এবং আয়ুষ্মান খুরানাও একই ধরনের হুমকি পেয়েছিলেন। দু’টি ঘটনাতেই বৈভব মিশ্র নামে ৩০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বেঙ্গালুরুর এই আইআইটি স্নাতকের সঙ্গে কোনও অপরাধী গোষ্ঠীর যোগসূত্র পাওয়া যায়নি। অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তিনি এই হুমকি দিয়েছিলেন।
এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি সইফ। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে, রাত দুটোর সময়ে সইফের উপরে হামলা হয়েছিল। বার বার ছুরির আঘাত করা হয় তাঁর উপরে। অভিনেতাকে এর পরে ভর্তি করানো হয় হাসপাতালে। গলায় ও পিঠে গুরুতর চোট পেয়েছিলেন। প্রায় ছ’ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এ বার ফের হুমকির খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগে তাঁর অনুরাগীরা।
অন্যদিকে, ৬৬ বছর বয়সে খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দীকী। ২০২৪ সালের ১২ অক্টোবর রাতে মুম্বইয়ের বান্দ্রা পূর্বে তাঁর ছেলে জ়িশান সিদ্দীকীর দফতরের বাইরে তিন আততায়ী তাঁকে গুলি করে খুন করে।