আকর্ষণীয় সব পোশাকে যে তারকাদের নিখুঁত দেখতে লাগে, তার নেপথ্যে আসলে লুকিয়ে থাকে নানা ধরনের কসরতের কাহিনি। তেমনই এক গল্প শুনিয়েছেন বলিউডের তরুণ প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এক পর্বে অতিথি হয়ে এসেছিলেন অনন্যা। সেখানেই তিনি জানান, যে পোশাকটি তিনি পরে এসেছেন, সেটিতে তাঁর শরীর আঁটছিল না। তবে শেষমেশ এক বিশেষ কৌশলে পোশাকটি পরতে পেরেছেন তিনি।
অনন্যা অবশ্য সেই কৌশলের কথা গোপন করেননি। বরং অনুষ্ঠানের সঞ্চালক কর্ণ জোহরকে বেশ সোজাসাপটা ভাবেই জানিয়েছেন যে, পোশাকটি গায়ে ঠিকমতো ফিট করার জন্য তিনি এক বিশেষ ধরনের মাসাজ করিয়েছেন।
শরীরের ব্যথা-বেদনা সারাতেই মাসাজের কথা সাধারণত শোনেন মানুষ। কিন্তু অনন্যার বক্তব্য, তিনি ‘রোগা’ হয়েছেন এক বিশেষ মাসাজে! তা-ও আবার কয়েক ঘণ্টার মধ্যে।
সত্যিই কি মাসাজ করিয়ে রোগা হওয়া সম্ভব?
অনন্যা যে মাসাজটির কথা বলেছেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তার নাম ‘লিম্ফ্যাটিক ড্রেনেজ মাসাজ’। শরীরের লসিকা বা লিম্ফ্যাটিক তন্ত্র শরীর থেকে অতিরিক্ত তরল ও বর্জ্য পদার্থ বার করে দিতে সাহায্য করে। কোনও কারণে শরীরে জল জমলে হাত-পা বা পেট ফুলে যায়। যাঁরা ওই মাসাজ করতে জানেন, তাঁরা হালকা হাতে বিশেষ কিছু স্নায়ু ও লসিকাগ্রন্থিতে চাপ দিয়ে এমন ভাবে লিম্ফ্যাটিক মাসাজ করেন, যার ফলে শরীরের বাড়তি তরল বেরিয়ে যায় এবং ফোলা ভাব কমে ত্বক টানটান দেখায়। ফলে সাময়িক ভাবে রোগা লাগে এবং আঁটোসাঁটো পোশাক পরা সহজ হয়। যা অনন্যার ক্ষেত্রে হয়েছে। তবে লিম্ফ্যাটিক মাসাজে ওজন কমে না।
তবে কোন মাসাজে সত্যিই ওজন কমে?
বিশেষজ্ঞদের মতে, লিম্ফ্যাটিক ড্রেনেজ কেবল সাময়িক ফোলা ভাব কমায়, স্থায়ী ভাবে মেদ ঝরায় না। তবে ফিটনেস দুনিয়ায় এমন কিছু মাসাজও রয়েছে, যা পরোক্ষ ভাবে ওজন কমাতে সাহায্য করে বলে বিশ্বাস। যেমন—
উদ্বর্তন : এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক মাসাজ, যেখানে ভেষজ গুঁড়ো দিয়ে শরীর মালিশ করা হয়। এটি ত্বকের নিচে জমে থাকা মেদ ভাঙতে এবং বিপাক হার বা মেটাবলিজ়ম বৃদ্ধি করতে সাহায্য করে।
ডিপ টিস্যু মাসাজ: এই মাসাজ রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, শারীরচর্চার পর পেশির ক্লান্তি দূর করে এবং স্ট্রেস হরমোন (কর্টিসল) কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
তবে রোগা হতে হলে শুধু মাসাজের উপর ভরসা করা চলে না। মাসাজ করিয়ে স্থায়ী ভাবে রোগা হওয়াও সম্ভব নয়। কাঙ্ক্ষিত ফল পেতে হলে, এর পাশাপাশি সুষম আহার এবং নিয়মিত শারীরচর্চা করাও জরুরি।