রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৭:০৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৭:০৩:৪৯ অপরাহ্ন
রাজশাহীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের মতো রাজশাহীতেও নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন।

তিনি বলেন, রাজশাহী শান্তির মহানগরী। এখানকার মানুষের পাশে দাঁড়ানো এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতিতে নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com