মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনায় অভিযান চালিয়ে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে পিতার হেফাজত থেকে দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে বেলপুকুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে বেলপুকুর থানার মাহেন্দ্রা গ্রামে এ অভিযান চালানো হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশের একটি দল সংশ্লিষ্ট বাড়িতে তল্লাশি চালিয়ে পিতার হেফাজত থেকে শিশু মো. রায়ানকে (ছদ্মনাম) উদ্ধার করে।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে একজন নারী পুলিশ সদস্যের মাধ্যমে শিশুটিকে আদালতে হাজির করা হয়।
শিশুটির নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আদালতের নির্দেশনা এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে বেলপুকুর থানা পুলিশ।