পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৬:২৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৬:২৭:১৩ অপরাহ্ন
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খোলার পর টাকা ও অন্যান্য সামগ্রী গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়। পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার জন্য নেওয়া হয়। গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান মেলে। নগদ অর্থের পাশাপাশি এমন ব্যতিক্রমী সামগ্রী পাওয়ায় সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

প্রায় চার মাস ২৪ দিন পর এবার পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে। এতে পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। এসব টাকা গণনার কাজ চলছে। দুপুর পর্যন্ত গণনা শেষে ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com