ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৮:১৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৮:১৯:১৮ অপরাহ্ন
ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহীর হড়গ্রাম পূর্বপাড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংগঠনটির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

ভূমিমন্ত্রী বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও কারিগরি অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক কর্মবাজারে সুযোগ সম্প্রসারণে কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক প্রশিক্ষণ জরুরি। পাশাপাশি নারীদের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

আইডিইবির অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য জায়গা খুঁজে বের করা এবং ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেন। জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ এ আর জামিল ইদির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন ও জনসংযোগ ও প্রচার সদস্য প্রকৌশলী তৈয়ব আলী মুকুল।

এর আগে পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com