চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলায় পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি। নোয়াখালীর কমলনগর ও রামগতি থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ মেহেদী হাসান বাদশা (২৫), মোঃ নাবিদ প্রকাশ শাহরিয়াজ আলম (২৪) এবং রাপিদ প্রকাশ মূতাবিদ আলম (২৮)। তারা সবাই চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসিন্দা।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে কুঞ্জছায়া আবাসিক এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন আবু ইউসুফ জীবন। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটিতে পরবর্তী সময়ে দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার এজাহারনামীয় তিন আসামি নোয়াখালীর কমলনগর ও রামগতি এলাকায় আত্মগোপনে রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর যৌথ আভিযানিক দল বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।