সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৯:৫৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৯:৫৮:৩৯ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পুন্ডুরী চেঞ্জ ফাউন্ডেশন ও সাহিক-এর যৌথ উদ্যোগে প্রায় ২ হাজার নাক, কান ও গলা (ইএনটি) রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার কলম ইউনিয়নের পুন্ডুরী গ্রামে চেঞ্জ ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী দিনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার থেকে শুরু হওয়া এ ক্যাম্পে আশপাশের প্রায় ১৪টি গ্রামের রোগীরা এসে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি মো. জুয়েল হোসেন জানান, স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নাক, কান ও গলাজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও ওষুধ সরবরাহের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০১১ সাল থেকে চেঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com