রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত

আপলোড সময় : ২১-১১-২০২৬ ১০:০২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৬ ১০:০২:২৯ অপরাহ্ন
সকলের তরে, সকলেই আমরা, সর্বত্রই আমরা দেশের তরে এই প্রতিপাদকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের মহিলা কলেজ গেটের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর রাণীনগর মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মোঃ জাকারিয়া মন্ডল, উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) মোঃ আবু সায়েম, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ লান্স কপোরাল (অবসরপ্রাপ্ত) মোঃ আশরাফুল ইসলাম, সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) বেলাল হোসেন, শাহিনুর ইসলামসহ অনেকেই।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com