চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:৪৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:৪৪:১০ অপরাহ্ন
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি গড়ে উঠলে মহাকাশচারীদের খাবারের চাহিদা মেটাতে এই গবেষণা নতুন সম্ভাবনা তৈরি করেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাসার (যুক্তরাষ্ট্রে অবস্থিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান) সহায়তায় পরিচালিত গবেষণায় ‘মডক’ জাতের আলু চাষ করা হয়। চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদানের সঙ্গে জৈব সার মিশিয়ে পরীক্ষাটি চালানো হয়। গবেষণায় দেখা গেছে, কৃত্রিম মাটির সঙ্গে ৩০ শতাংশ জৈব সার মেশালে পৃথিবীর মাটির মতোই ফলন পাওয়া যায়।

বিজ্ঞানীরা জানান, চাঁদের মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ও প্রয়োজনীয় জৈব উপাদান নেই। ফলে সেখানে সরাসরি ফসল ফলানো সম্ভব নয়। তবে জৈব সার ব্যবহার করে আলু চাষের উপযোগী পরিবেশ তৈরি করা যেতে পারে।

গবেষণাটির নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী আইমেরিক গোয়ের বলেন, আলুতে প্রচুর শর্করা, ভিটামিন, খনিজ ও আঁশ রয়েছে। অল্প জায়গায় বেশি খাবার উৎপাদন করা যায় বলে চাঁদে বসবাসকারী মহাকাশচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ খাদ্য হতে পারে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com