ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:৫১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:৫১:৩৪ অপরাহ্ন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ভেজাল মদ পান করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি মানুষ।

শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যটির মুখ্যমন্ত্রী খেমচাঁদ ইয়ুমনাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

তিনি দুটি হাসপাতাল পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজ নেন। পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি অনেকের শরীরে মিথানল বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। ভেজাল মদে থাকা এই বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রাণঘাতী হতে পারে।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত জেলায় বিশেষজ্ঞ চিকিৎসকসহ একটি চিকিৎসক দল পাঠিয়েছে রাজ্য সরকার। রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com