হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:৫০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৬:৫০:৫৪ অপরাহ্ন
দিনাজপুরের হিলিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তাজেল তালুকদারকে (৫৫) আটক করেছে পুলিশ।

শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার নিজবাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। তার বাবা থাকেন ঢাকায়।

ফলে শিশুটি দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল। অভিযুক্ত ব্যক্তি শিশুটির মামা। তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকতেন।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন অভিযুক্ত।

সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটির দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com