মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:০২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:০২:২২ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় তাঁর সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে (৫০) আটক করেছে মোহনপুর থানা পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার করিষা গ্রামের একটি পানবরজ থেকে তাঁকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম, এসআই আতাউর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপনসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

ওসি আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্তের স্বার্থে হত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি পানবরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। রাত আনুমানিক ২,৩০ টার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তাঁর ছেলে নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানবরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com