নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৮:১৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৮:১৯:০৫ অপরাহ্ন
নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ১০৬গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: নাটোরের সিংড়া পৌরসভার নিংগইন এলাকার মমি আক্তার (৩৬) ও পেট্টো বাংলা এলাকার সীমা আক্তার (২৮)। তারা সম্পর্কে বোন।

এসআরবি-৫-এর রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের হেফাজত থেকে ১০৬ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, রাজশাহী থেকে হেরোইন সংগ্রহ করে সিংড়ার এক অজ্ঞাত মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা বহন করছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com