ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৫:১৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৫:১৮:২৪ অপরাহ্ন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে অসত্য,বাস্তব বিবর্জিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রের দাবি একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে,শরীফুলকে ফাঁসিয়ে বসে আনতে ও তাকে সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করার পাশাপাশি অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই উদ্দেশ্যেপ্রণোদিতভাবে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছে।এতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কর্মকর্তাদের জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম বিভ্রান্তির ও বাস্তব বিবর্জিত সংবাদ প্রকাশ হয়েছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে পরীক্ষাগারে কোনো ধরনের নমুনা পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচামালকে ‘ভেজাল’ আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা, ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তা হলেন অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম। 
এদিকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে শরীফুল ইসলাম দাবি করেন এসব অভিযোগ সম্পুর্ন মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত।কতিপয় একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে অধিদপ্তরকে প্রশ্নবিদ্ধ ও তাকে সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতে বিভিন্ন কৌশলে  নানা অপপ্রচার শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে সহকারী পরিচালক শরীফুল ইসলাম কারখানা পরিদর্শনে যান। পরিদর্শনকালে কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল তাঁর নজরে আসে।তিনি কাঁচামালগুলো ‘ভেজাল’ ঘোষণা করেন। পাশাপাশি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানকে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা করেন। পাশপাশি কারখানায় থাকা বিভিন্ন পণ্যের কাঁচামাল ধ্বংস করেন।জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজির উৎপাদন কারখানা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে।
এদিকে একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিভিন্ন কৌশলে ও বিভিন্ন মাধ্যমে শরীফুল ইসলামকে জড়িয়ে মানহানিকর অপপ্রচার শুরু করেছেন।তবে স্থানীয়রা এই অভিযানের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার করার দাবি করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com