চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৬:০৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৬:০৯:৩১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় অভিযান চালিয়ে মোঃ আহসান আলী (৫৬) ও মোঃ আব্দুর রহিম (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করে।

অভিযানে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), চারটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, নগদ ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা, একটি বাটন ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে বলে জানায় এসআরবি।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসআরবি-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com