চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কের দুই পাশের আগাছা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের পাশের ঝোপঝাড় ও ঘন আগাছার কারণে অপরাধীরা বিভিন্ন সময় আত্মগোপন করে অপরাধ সংঘটনের সুযোগ পেতে পারে— এমন আশঙ্কা থেকেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের বাচাঁইয়া ব্রিকফিল্ড এলাকায় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপনের উদ্যোগে এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামের নির্দেশনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
এতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি শ্রমিকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রাস্তার দুই পাশের ঝোপঝাড়, লতাপাতা ও আগাছা পরিষ্কারের মাধ্যমে সড়কটিকে দৃশ্যমান ও চলাচলের উপযোগী করে তোলার কাজ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন খন্দকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউপি সদস্য পরিমল সরকার, ছাত্রদল নেতা সাব্বির খন্দকারসহ স্থানীয় নেতাকর্মীরা।
উদ্যোক্তা ও স্থানীয় বক্তারা বলেন, সড়কের দুই পাশে ঘন ঝোপঝাড় ও আগাছা থাকলে বিশেষ করে সন্ধ্যা ও রাতের বেলায় পথচারী এবং যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এসব ঝোপঝাড় অপরাধীদের আত্মগোপনের সুযোগ করে দিতে পারে। তাই সড়কের দুই পাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এর ফলে একদিকে যেমন সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে অপরাধ সংঘটনের ঝুঁকি কমাতেও সহায়ক হবে।
তারা আরও বলেন, শুধু বাচাঁইয়া এলাকাতেই নয়, পর্যায়ক্রমে কচুয়া-গৌরীপুর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। নিরাপদ সড়ক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে স্থানীয় জনগণকে এ ধরনের সামাজিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সম্মিলিত এ উদ্যোগের ধারাবাহিকতায় কচুয়া-গৌরীপুর সড়কে কমবে অপরাধের ঝুঁকি, বাড়বে সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের স্বস্তি।