স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:৪৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:৪৫:৪২ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘুম থেকে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে রাজিব মিয়া (২৭) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড় এলাকার রশিদ মিয়ার ভাড়া বাড়িতে ওই ঘটনা ঘটে। রাজিব মিয়া ভাড়া বাড়ির মালিক রশিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় করা মামলার অন্যান্য আসামিরা হলেন- একই বাসার ভাড়াটিয়া, তারাকান্দা উপজেলার বাট্টা বাটপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৬) ও আরেক ভাড়াটিয়া তারাকান্দা উপজেলার বাতিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন (৩৫)।

জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা ২১ বছর বয়সী এক যুবক তার ১৮ বছর বয়সী স্ত্রীকে নিয়ে প্রায় ১৫ দিন আগে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ের রশিদ মিয়ার ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। ঘটনার রাতে দেড়টার দিকে ওই যুবককে ঘুম থেকে ডেকে তোলেন সিরাজুল ইসলাম বিকাশে টাকা পাঠানোর কথা বলে তাকে স্থানীয় চেয়ারম্যান বাড়ির মোড়ে নিয়ে যান। সেখানে বিকাশের দোকান বন্ধ থাকায় চায়ের দোকানে অপেক্ষা করে তারা চা-পান করে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর সিরাজুল তাকে বাসায় পাঠিয়ে দেন। মামলায় উল্লেখ করা হয়, স্বামীকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়ার সুযোগে বাড়ির মালিকের ছেলে রাজিব ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং এ সময় অপর অভিযুক্ত হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেন।

মামলার বাদী জানান, সিরাজুল ইসলাম তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর বাসায় ফিরে তিনি স্ত্রীকে কান্নাকাটি করতে দেখেন। এ সময় কান্নার কারণ জানতে চাইলে তার স্ত্রী জানান, তাকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে যাওয়ার পর একা পেয়ে বাড়ির মালিকের ছেলে রাজিব তাকে ধর্ষণ করেন। এ সময় হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি রাজিব মিয়াকে গ্রেপ্তার করে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com