নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:৪৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১১:২৬:৩১ অপরাহ্ন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান রাজশাহীতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মুঈদ, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুবনেতা হাফিজুল ইসলাম আপেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট-এর আওতায় ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এক্সপোজার ভিজিট, অভিজ্ঞতা বিনিময়, মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালায় অংশ নিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা রাজশাহী এসেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com