সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:০০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:০০:৫৪ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সিংড়ার চাঁদপুর এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের হাতে এসব আইডি কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফার। তাঁর অনুপস্থিতিতে প্রতিনিধি হিসেবে আইডি কার্ড বিতরণ করেন জেলা নিসচার নেতা ও সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবুসাইদ খান।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনর রশিদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিংড়া ফরিদনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও নিসচা উপজেলা শাখার কার্যকরী সদস্য অধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও মো. সাদিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আইডি কার্ড বিতরণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনকে আরও গতিশীল করতে সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com