সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:০৮:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:০৮:৩০ অপরাহ্ন
রাজশাহী আদালতে নবীন আইনজীবী আয়েশা খাতুন ও ইয়ামিনসহ সারাদেশের বিভিন্ন আদালতে আইনজীবীদের উপর সন্ত্রাসী হামলা ও দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল রাজশাহী শাখা।

সোমবার সকালে রাজশাহী আদালত চত্বরে এই সমাবেশ করেন আইনজীবীরা।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল এর কেন্দ্রীয় সহ-সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাড. আবু মোহাম্মদ সেলিম। সভার সভাপতিত্ব করেন ল'ইয়ার্স কাউন্সিল রাজশাহী শাখার সভাপতি অ্যাড. শামসুল আলম। সভা সঞ্চালনা করেন অ্যাড. হাসানুল বান্না সোহাগ। 

প্রধান অতিথি রাজশাহী আদালতে নবীন আইনজীবী আয়েশা খাতুন ও ইয়ামিনসহ সারাদেশের বিভিন্ন আদালতে আইনজীবীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে রাজশাহী আইনজীবী সমিতির বর্তমান কমিটিকে আদালত চত্বরের আইনি পরিবেশ বজায় রাখার যথাযথ আইনি ব্যাবস্থা গ্রহণের জন্য আহবান জানান। 

তিনি আরও বলেন সাধারণ আইনজীবীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ল'ইয়ার্স কাউন্সিল সদা তৎপর আছে এবং থাকবে। প্রধান অতিথি সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সরকার যদি জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করে তবে ল'ইয়ার্স কাউন্সিল আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। 

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন-সেলিম রেজা মাসুম, এড. মিনহাজ, এড. সিরাজুল ইসলাম ফিরোজ, আব্দুল কাদির, এড. মিরাজ, এড. আয়েশা খাতুন সহ আরও অনেক সাধারণ আইনজীবী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com