বয়স বাড়লেই শারীরচর্চার ধরন বদলাতে হয়। আগের মতো যা খুশি খেয়ে নিলেই চলে না, আবার শুধু ওজন কমানোর দিকে নজর রাখলেও হয় না। শরীরের শক্তি, পেশির ক্ষমতা এবং সামগ্রিক সুস্থতার দিকে নজর দেওয়া জরুরি। এই বদলে যাওয়া সমীকরণটাই যেন বুঝে নিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ়। ৫৭ বছর বয়সে দাঁড়িয়েও তাঁর ফিটনেস নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি এক পডকাস্টে নিজের খাদ্যাভ্যাস ও শারীরচর্চার কথা জানিয়েছেন তিনি।
জেনিফারের কথায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর খাওয়াদাওয়ার ধরনে পরিবর্তন এসেছে। একটা সময়ে তিনি যা খুশি খেতে পারতেন। কিন্তু বয়স বাড়ার পর বুঝেছেন, শরীর ভাল রাখতে খাবারের বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। এখন তাঁর ডায়েটে প্রোটিন, সবুজ শাকসব্জি এবং মাছের পরিমাণ বেশি। তাঁর কথায়, ‘‘আগে যা ইচ্ছে হত, খেতাম। তার পর বয়স বাড়ল। বুঝলাম, এই অভ্যাসে বদল আনতেই হবে। এখন আমি প্রচুর মাছ খাই। আমার ডায়েটে এখন প্রচুর পরিমাণে মাছ আর শাকসব্জি থাকে। যদিও এখনও আমি খাদ্যরসিক। কিন্তু বুঝেশুনে খেতে হয় কারণ, আমায় ছিপছিপে থাকতে হবে। আর এটা আমার ভালও লাগছে। অন্য কারও জন্য তো করছি না। নিজের জন্য করছি। নিজের যত্ন নিতে ভাল লাগে।’’
কঠোর খাদ্যাভ্যাস মানেই যে পছন্দের খাবার থেকে চিরবিদায়, তা অবশ্য মনে করেন না জেনিফার। বরং তাঁর ডায়েটের মাঝেও জায়গা রয়েছে চকোলেট চিপ কুকির। শুধু তা-ই নয়, একটি বিশেষ চকোলেট চিপ কুকির রেসিপিও তৈরি করেছেন তিনি। নাম দিয়েছেন, ‘জে-ডো’। তাঁর সংক্ষিপ্ত নাম ‘জে লো’-র সঙ্গে মিল রেখেই এই নামকরণ। তাঁর কথায়, ‘‘এটি পৃথিবীর সেরা চকোলেট চিপ কুকি। এটা আমি জীবনেও ডায়েট থেকে বাদ দেব না।’’
খাদ্যাভ্যাসের পাশাপাশি শারীরচর্চার ধরনেও বড় পরিবর্তন এনেছেন জেনিফার। গত ৮-১০ বছর ধরে তাঁর ব্যায়ামের রুটিনে গুরুত্ব বেড়েছে ভারোত্তোলনের। অর্থাৎ, শুধু কার্ডিয়ো বা নাচের মতো ব্যায়াম নয়, পেশির শক্তি বাড়ানোর দিকেও মন দিয়েছেন তিনি। পেশির ক্ষমতা বৃদ্ধির কারণে ত্বকও ভাল রয়েছে বলে মত ‘জে লো’-র।